মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

লাল মনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনায় মাঠ পর্যায়ে নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার (৬ জুন) কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য র‌্যালী এবং সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর পর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সচেতনতা ও অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *