সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১২ ঘন্টা পর কন্যা শিশুর মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১২ঘন্টা পর বাড়ির পিছন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়। নিহত শিশু আয়শা খাতুন (২) ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *