মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

কুড়িগ্রাম বাসা থেকে অবৈধ প্রসাধনী সামগ্রি ও বাসমতী চাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শহরে মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে বাসাটির তালা ভেঙে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রি ও প্রায় ৩শ’ কেজি বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী সীমান্তে সক্রিয় চোরাকারবারি চক্র অবৈধ মজুতের মাধ্যমে বাড়তি লাভের আশায় এসব পন্থা অবলম্বন করছে বলে জানা গেছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান পরিচালনা করে। এসময় বাসাটির তালা ভেঙে ৩৫ ধরণের ভারতীয় প্রসাধনী সামগ্রি ও প্রায় ৩শ’ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। যার পণ্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল। চক্রটি উপজেলার ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে নিয়ে আসত। পরে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চক্র ও বাসা ভাড়াটিয়াদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তবে বাড়ির মালিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *