রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

গাইবান্ধায় কথিত ভণ্ড পীরের আস্তানায় প্রশাসনের অভিযান, পলাতক পীর

নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কথিত ভণ্ড পীরের দরবার শরীফে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযান চলাকালে পীর জুলফিকুর রহমান বিপ্লব আগেই পালিয়ে যায় বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত ওই দরবার শরীফে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার এবং থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান দরবারের কথিত পীর জুলফিকুর রহমান বিপ্লব। পরে তার আস্তানায় তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন সরঞ্জামসহ দরবারের প্রতীকী পতাকা খুলে ফেলা হয়।

অভিযান শেষে প্রশাসন দরবার শরীফের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি নির্দেশ অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জুলফিকুর রহমান বিপ্লব ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং কথিত চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ভুয়া চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, দরবারের আড়ালে একটি প্রতারণা চক্র গড়ে তুলে তিনি হাজারো সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।

অভিযোগ রয়েছে, গত ৭–৮ বছর ধরে নিজ বাড়িতে সাজানো দরবারে তিনি কথিত চিকিৎসার নামে ব্যবসা চালিয়ে আসছিলেন। দালাল চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সেখানে এসে প্রতারণার শিকার হতো বলেও অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে এবং দরবারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযুক্ত কথিত পীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলেও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *