শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

জুনের মধ্যে চালু হচ্ছে ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট

কথাভিশন ডেস্ক

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ করতে বাংলাদেশ ব্যাংক ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ নিয়েছে। চলতি বছরের জুনের মধ্যে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

বর্তমানে ইসলামি ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে প্রচলিত ব্যাংকের মতো কলমানির মাধ্যমে অর্থ ধার করতে পারে না। ফলে তারল্য ব্যবস্থাপনায় প্রায়ই চাপের মুখে পড়ে এসব ব্যাংক।

নতুন বাজার চালু হলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং নিজেদের মধ্যে স্বল্পমেয়াদে তহবিল লেনদেন সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ১, ৭, ১৪, ২৮, ৯০ ও ১৮০ দিনের মেয়াদি লেনদেনের ব্যবস্থা থাকবে। অর্থ ধার নেওয়া সম্ভব হবে জামানতসহ এবং জামানত ছাড়া উভয় পদ্ধতিতে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাহরাইনের ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেটের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে।

একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসলামি ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের কোনো কার্যকর ইন্টারব্যাংক ব্যবস্থা ছিল না। নতুন বাজার চালু হলে যেসব ব্যাংকে উদ্বৃত্ত তহবিল রয়েছে তারা অন্য ব্যাংককে সহায়তা দিতে পারবে যা তারল্য সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে এক বেসরকারি ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, ইন্টারব্যাংক ব্যবস্থা মূলত স্বল্পমেয়াদি তারল্য সংকট মোকাবিলায় সহায়ক হবে, দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান নয়। এজন্য ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারিও অপরিহার্য।

নতুন এই বাজার চালু হলে দেশের ইসলামি ব্যাংক খাত আরও স্থিতিশীল হবে এবং স্বল্পমেয়াদে লিকুইডিটি সংকট কমবে। এ উদ্যোগটি ব্যাংক খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *