বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছরের শুভক্ষণে তার এই স্নিগ্ধ উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
১৪ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা যায় সাদা রঙের শাড়িতে যেখানে নীল ও লাল জ্যামিতিক নকশার সুন্দর সংমিশ্রণ বৈশাখের রঙিন আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে।
শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের ছোঁয়া এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তার সাজে এনেছে আলাদা মাত্রা। গলায় জমকালো গহনা তার লুকে যোগ করেছে রাজকীয় সৌন্দর্য। সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে এক অনন্য রূপে ধরা দিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ’।
তার এই বৈশাখী সাজ ও শুভেচ্ছা বার্তায় ভক্তরাও মুগ্ধ হয়ে কমেন্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।