মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময়’ শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, রাওয়ানা মার্জিয়া, সদস্য আশিক ইকবাল মিলন, ডা. মো. কাসেম আলী, মো. রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগমসহ স্থানীয় ও জাতীয় সাংবাদিকরা।

বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্মভিত্তিক জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের জন্য নীতি প্রণয়নের আহ্বান জানান। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো, ই-বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ আদালত আইন সংশোধন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

মানববন্ধনে নদী, বন, প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সতর্ক করেছেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই পদক্ষেপ গ্রহণ করা সময়োপযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *