রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য আটক

পঞ্চগড় প্রতিনিধি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাত দলটি বিভিন্ন জেলা থেকে এসে পঞ্চগড়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

অভিযানের শুরুতে শহরের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতমেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নেটওয়ার্ক ও সম্ভাব্য ডাকাতির পরিকল্পনা সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়াও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *