শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধায় জ্বালানি সংকটে থমকে সেচ, শুকিয়ে যাচ্ছে মাঠ তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’ চীন থেকে এসে তরুণীকে বিয়ে কুষ্টিয়া প্রতিনিধি ‘টাকা ছাপানো বন্ধ না হলে সংকট বাড়বে’ বিশেষজ্ঞদের কঠোর বার্তা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী পার্বত্য মন্ত্রীর আশ্বাসের ভিড়েও অন্ধকারে ‘অনাথ’ জনপদ ১২ দিন অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে পাহাড় পাড়ি দুর্গম সীমান্তে বাস্তবতার চিত্র বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার
Notice :

তিতাস এলাকায় গ্যাসের চাপ কমার শঙ্কা

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এতে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি আমদানিকৃত গ্যাস রূপান্তর প্রক্রিয়ায় কারিগরি সমস্যার কারণে একটি এফএসআরইউ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাবে তিতাসের অধিভুক্ত বেশ কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাসের আওতাধীন গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এই প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এতে শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের গ্যাস ব্যবহারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়া হয়েছে। টার্মিনালটি চালু হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক এই পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *