রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও রাজশাহীতে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট এবং কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত রয়েছে।

এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে নগরীতে বায়ুদূষণ ও শব্দদূষণ উদ্বেগজনক হারে বেড়েছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ বিধিমালা না মানা, রাস্তা ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও গ্যারেজ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে পরিবেশ সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে : গাছ কাটা বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও বিপণন বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ ও ভরাটকৃত জলাধার পুনরুদ্ধার, কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণ কোড বাস্তবায়ন এবং অবৈধ পার্কিং উচ্ছেদ।

কর্মসূচিতে বক্তারা সকল প্রাণীর জন্য বাসযোগ্য একটি সুন্দর সবুজ নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড. জাকির খান ও ড. মোহাম্মদ কামারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবুও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *