শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই: প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলা গামী একটি পরিবহনের যাত্রীরা দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়দেরকে ডেকে তোলেন।

পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।ততক্ষনে ৬টি দোকান সম্পূর্ন পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষাতি স্বাধন হয়।ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারি চার্জ করানোর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

মঙ্গলবার(৫ মে) বেলা ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন,আউয়াল মৃধা (ইলেট্রনিক্সের দোকান),গোলক মন্ডলের (ওষুধের দোকান), শেখর চন্দ্র হালদারের (ওষুধের দোকান), জাকারিয়া মুন্সী (মুদি মনোহারি দোকান), সুমন শেখের (গার্মেন্সের দোকান) ও চিত্ত দত্ত সিটকাপড় ও টেইলার্সের দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আউয়াল মৃধা বলেন, তার দোকানে ৬৫ টি পিচ মাইকের ইউনিট, ৪৫ টি হর্ণ, ৩৭ টি মাইক সেটসহ বিভিন্ন মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শেখর চন্দ্র হালদার বলেন, স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে ওই রাতেই এসে দেখি আগুনে জ্বলছে দোকানগুলো। তবে, আউয়াল মৃধার দোকান থেকে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা ধারনা করছেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতা ঘটেছে। অনেকের ধারনা বেটারি চার্জ থেকেও আগুন লাগতে পারে।

স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাসে গিয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাদশা মিয়ার হাটে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাড়িয়ে আবার যাতে করে ব্যবসা পরিচালনা করতে পারে সেক্ষেত্রে তাদের সহযোগীতা করা হবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর অফিস সেক্রেটারী নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি অধ্যপক হাবিবুল্লাহ তালুকদার, উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *