রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

রবীন্দ্র কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ : সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের তিনদিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, রবীন্দ্র কুঠিবাড়ি এবং অন্যান্য দর্শনীয় স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার যৌথভাবে কাজ করছে।

শুক্রবার (৮ মে) বি‌কে‌লে কুষ্টিয়ার শিলাইদহ কু‌ঠিবা‌ড়ি‌তে বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকু‌রের ১৬৫ তম জন্মবা‌র্ষিকীর তিনদিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা সব দর্শনীয় স্থান নিয়মিত সংস্কারের মাধ্যমে পর্যটক ও জনসাধারণের জন্য আরও আকর্ষণীয় করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচারি বাড়িও সংস্কার করা হয়েছে যা এই ধারাবাহিকতার অংশ।

তিনি আরও উল্লেখ করেন, কুষ্টিয়া জেলার আলাদা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। লালনের আখড়াবাড়ি লোকসঙ্গীতের কেন্দ্র যা সমকালীন কবি ও সাহিত্যিকদের প্রভাবিত করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, অধ্যাপক ড. ওয়াকিল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে নাটক, নৃত্য ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *