শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে রাতের আধারে একটি পক্ষের তৈরী করা স্থাপনা অপর পক্ষ ভেঙ্গে ফেলার ঘটনায় বসতবাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।

জিউধরা গ্রামে ঘের ও জিউধরা বাজারে নগদ-বিকাশের ব্যবসায়ী শামীম ওরফে শুকুর মৃধা এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৯টার দিকে একই বংশের প্রতিপক্ষের ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বাহিনীর লোকেরা অতর্কিতে মারপিট শুরু করে। পরে ধারালো অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, খামারে হাস, মুরগী ও ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়ে বসত ঘরে আগুন দিয়ে চলে যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *