শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

এআই রোগীর প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সতর্ক করলেন গবেষকরা

কথাভিশন রিপোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট রোগীকে খুশি করতে গিয়ে অনেক সময় ভুল তথ্য দিতে পারে। প্রতি বছর ২৩ কোটির বেশি মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় এ ধরনের চ্যাটবটের সাহায্য নেন। যদিও এগুলো দ্রুত ও সুবিধাজনক তবু সঠিক মনে হলেও ব্যবহারকারীদের ভুল পথে পরিচালনা করতে পারে।

ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কম্পিউটার বিজ্ঞানী ও সহকারী অধ্যাপক মনিকা আগরওয়াল রোগী ও এআই চ্যাটবটের হাজার হাজার কথোপকথন বিশ্লেষণ করছেন। দেখা গেছে, রোগীদের প্রশ্ন প্রায়শই আবেগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হয় যা চ্যাটবটকে মানুষকে খুশি করতে প্ররোচিত করে।

আগরওয়াল বলেন, চ্যাটবট মূলত ব্যবহারকারী পছন্দ করবে এমন উত্তর দিতে চায়। ফলে অনেক সময় ক্ষতিকর পরামর্শও দেয়।

ডিউক হেলথের চিকিৎসক আয়মান আলী মনে করেন, চ্যাটবট চিকিৎসা তথ্য সহজলভ্য করেছে, কিন্তু তথ্যের গভীরতা কমিয়ে দিয়েছে। আগরওয়াল পরামর্শ দিচ্ছেন, চিকিৎসা সংক্রান্ত চ্যাটবটকে প্রাথমিক সহায়তা হিসেবে ব্যবহার করা উচিত, চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয়। ব্যবহারকারীদের সবসময় বিশ্বস্ত সূত্র যাচাই করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *