বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর পূর্ব প্রান্ত নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটী বাজারে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, প্রস্তাবিত থানা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট নজরুল ইসলাম কাজল, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মেহেদী হাসান ইয়াদ, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, পঞ্চকরন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি রানা দিদার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, তেলিগাতি ইউনিয়ন বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন চৌধুরী,জামায়াত ইসলামীর সহ-সভাপতি আবুল খায়েরসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সোহাগ।
বক্তারা দেশের ২য় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জের পানগুছি নদীর পূর্ব প্রান্তের ৯টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা নামে একটি নতুন থানা বাস্তবায়নের দাবি জানান সরকারের প্রতি।