শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে লাইভে এসে যুবকের আত্মহত্যা আপন ঠিকানা মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা গাছের চারা বিতরণ ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত : ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আইভীর বাড়ির সামনে পুলিশি কড়াকড়ি, জনসাধারণের প্রবেশ সীমিত রোড সেফটি ফাউন্ডেশন; ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে ২২ মৃত্যু সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ১১ জন ইরান ইস্যুতে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, প্রয়োজনে বৈঠকের সম্ভাবনা নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে গেল ব্রাজিল, বিশ্বকাপের আগে বাড়ছে উদ্বেগ ঈদের পর সবজির বাজার চড়া, মুরগির মূল্য কিছুটা কম ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টার, মূকাভিনয় আর সমাবেশে পরিবেশ রক্ষার বার্তা সবুজ শক্তির পক্ষে এক মঞ্চে ৩১ সংগঠন একের পর এক টিলা বিলীন পাহাড়ের বুক চিরে নগরায়ণ, অস্তিত্ব সংকটে নাগিন পাহাড় অস্তিত্ব সংকটে শীতল পাটির গ্রাম ঐতিহ্য আঁকড়ে টিকে আছে মাত্র ৮০ পরিবার হিট স্ট্রোক : তীব্র গরমে বাড়ছে মৃত্যুঝুঁকি দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, তদন্তে প্রশাসন ভগ্নিপতির চিকিৎসায় ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কুমিল্লার নুরুল আমিন ধামরাইয়ে কুপিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Notice :

জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

বিশেষ প্রতিনিধি

দেশে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সরকারি কার্যক্রম আরও সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ভার্চুয়াল মাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের অপচয় কমানো এবং একই সঙ্গে সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়ের সভা বা কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা কিংবা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের মতে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন জ্বালানি ব্যয় কমানো সম্ভব হবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল ও সময়োপযোগী হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ১২ এপ্রিল জারি করা একই ধরনের পূর্ববর্তী নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *