শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা-মামলার রায় বিচার বিভাগে ‘মাইলফলক’

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ড ও ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এই রায়কে বিচার বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার (৭ জুন) বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায় ঘোষণার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকেন।

রায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু বলেন, মামলার রায় মাত্র চার কার্যদিবসে সম্পন্ন হয়েছে। সাধারণভাবে পাঁচ দিন ধরলেও ভুল হবে না। শিশুদের অধিকার রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কোনো দয়া দেখানো উচিত নয়। আদালত এ নীতির প্রতিফলন হিসেবে উভয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

দুলু আরও জানান, রায় ঘোষণার পর এটি হাইকোর্ট ও আপিল বিভাগের তত্ত্বাবধানে যাবে। “ডিউ প্রসেস অব ল” অনুযায়ী রায় কার্যকর করা হবে এবং আইনগত কাঠামোকে বাইপাস করা সম্ভব নয়।

আদালতের রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ না হলে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করা হবে।

রায় ঘোষণার দিন সকাল সাড়ে ৮টায় স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে হাজির করা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় এবং বেলা ১১টার দিকে বিচারক রায় পড়া শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *