বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই ২০২৪-এর আত্মত্যাগ এবং আমাদের নাগরিক দায়বদ্ধতা-লায়ন শাহাদাত হোসেন ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান
Notice :

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে নীলফামারীতে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৭ জুন) নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তারা বলেন, শুধুই প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর করা যথেষ্ট নয় শিশুদের মানসিক বিকাশ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। এই ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের ভেতরে লুকানো প্রতিভা প্রকাশের একটি দারুণ সুযোগ তৈরি করে।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষামূলক ইভেন্টগুলোতে পারদর্শিতা দেখান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জছিজুল আলম মন্ডল, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, মীর সেলিম ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক এবং মোস্তফা প্রধান হক বাচ্চু, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনের পর দিন শিক্ষার্থীদের এই ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *