সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সমাজ সেবা ও উদ্যোক্তা তৈরির এক নিপুন করিগরের গল্প ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
Notice :

পাগলা মসজিদে সাংবাদিক পেটানো কৃষকদল নেতা জীবন মিয়া বহিষ্কার

Reporter Name

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা এবং নিলামে গরু কিনে এক বছরেও মূল্য পরিশোধ না করার অভিযোগে মো. জীবন মিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে জীবন মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।

জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম এবং সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মসজিদ প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাগলা মসজিদের নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। নিলামের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করা প্রয়োজন ছিল। কিন্তু প্রায় এক বছর পার হলেও তিনি অর্থ পরিশোধ করেননি।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার তাগাদা দেওয়া হলেও তা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে নিলামের সময় জীবন মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু আহত হন।

আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া এবং মনা নামে দুইজনকে গ্রেফতার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *