শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

অনলাইনে শিশুর ছবি বা ভিডিও পোস্টের আগে ভাবুন: লুকিয়ে থাকা ঝুঁকি

কথাভিশন রিপোর্ট

ডিজিটাল যুগে একটি শিশুর পরিচয় অনেক সময় জন্মের আগেই তৈরি হয়ে যায়। গর্ভাবস্থার সোনোগ্রাম, নবজাতকের প্রথম ছবি কিংবা শিশুর ছোট ছোট মুহূর্ত এসবই এখন সহজেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

অনেক মা–বাবা সন্তানের বেড়ে ওঠার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এসব শেয়ার করেন। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে নানা জটিলতা ও ঝুঁকি যা অনেক সময় চোখ এড়িয়ে যায়।

বর্তমানে অভিভাবকদের একটি বড় অংশ সন্তানকে নিয়ে নিয়মিত অনলাইনে পোস্ট করেন। এই প্রবণতাকে বলা হচ্ছে ‘শেয়ারেন্টিং’ অর্থাৎ সন্তানকে নিয়ে অতিরিক্ত শেয়ার করা।

গবেষণায় দেখা গেছে, পশ্চিমা দেশগুলোতে অনেক শিশুর অনলাইন পরিচয় জন্মের আগেই তৈরি হয়ে যায়। ফলে শিশুটি বড় হওয়ার আগেই তার ব্যক্তিগত জীবনের বহু তথ্য ইন্টারনেটে স্থায়ীভাবে থেকে যায়।

সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার কারণে এখন অনেক শিশু হয়ে উঠছে অনলাইন তারকা। তাদের বলা হয় ‘কিডফ্লুয়েন্সার’। শিশুর দৈনন্দিন কর্মকাণ্ড খেলাধুলা, স্কুলের গল্প কিংবা পারিবারিক মুহূর্ত সবকিছুই ভিডিও বা ছবির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন বহু বিলিয়ন ডলারের একটি শিল্পে পরিণত হয়েছে। জনপ্রিয় অ্যাকাউন্টগুলো একটি স্পন্সরড পোস্ট থেকেই বিপুল অর্থ আয় করতে পারে। অনেক ক্ষেত্রে বছরে মিলিয়ন ডলার পর্যন্ত উপার্জনও হচ্ছে। কিন্তু এই আয় ও জনপ্রিয়তার আড়ালে শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা অনেক সময় ঝুঁকির মুখে পড়ে।

এই খাতে আরেকটি বড় সমস্যা হলো আইনগত সুরক্ষার অভাব। অনেক দেশে শিশুদের দিয়ে তৈরি অনলাইন কনটেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ফলে শিশুর আয়ের একটি অংশ সংরক্ষণ করা কিংবা তাদের সম্মতির বিষয়টি প্রায়ই অবহেলিত থাকে। অধিকাংশ ক্ষেত্রে সব সিদ্ধান্তই অভিভাবকদের হাতে থাকে।

 

অবশ্য কিছু ক্ষেত্রে শিশুদের এই খ্যাতি ও অর্থ তাদের ভবিষ্যতে সুযোগও এনে দিয়েছে। খেলনা রিভিউ করা একাধিক শিশু ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তাদের ভিডিও থেকে বড় অঙ্কের আয়ও হয়েছে। ফলে অনেক পরিবার এটিকে সম্ভাবনাময় একটি পেশা হিসেবেও দেখতে শুরু করেছে।

তবে সমালোচকরা বলছেন, এই জনপ্রিয়তার জন্য অনেক সময় শিশুদের ব্যক্তিগত মুহূর্তও প্রকাশ্যে চলে আসে। অসুস্থতা, কষ্ট বা বিব্রতকর পরিস্থিতির ভিডিওও দর্শকের আকর্ষণের জন্য প্রকাশ করা হচ্ছে যা শিশুর মানসিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে অভিভাবকের প্রধান দায়িত্ব কি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি দর্শক বাড়ানোর জন্য কনটেন্ট তৈরি করা?

বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার আশায় সন্তান নেওয়ার সিদ্ধান্তও প্রভাবিত হচ্ছে। গর্ভাবস্থা, নবজাতক বা বড় পরিবারের কনটেন্ট দর্শকদের কাছে বেশি আকর্ষণীয় হওয়ায় এটি একটি লাভজনক বাজারে পরিণত হয়েছে।

শৈশবে পারিবারিক ভ্লগে অংশ নেওয়া অনেকেই বড় হয়ে এসে নেতিবাচক অভিজ্ঞতার কথা বলেছেন। তারা মনে করেন, ছোটবেলায় তাদের ব্যক্তিগত জীবন অনুমতি ছাড়াই বিশ্বের সামনে তুলে ধরা হয়েছিল। এতে তাদের মানসিক চাপ ও ব্যক্তিগত অস্বস্তির সৃষ্টি হয়েছে।

এই ধরনের ঘটনার পর কিছু অঞ্চলে শিশু ইনফ্লুয়েন্সারদের সুরক্ষায় নতুন আইন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

ইন্টারনেটের আরেকটি বড় ঝুঁকি হলো অনলাইন শিকারি বা প্রিডেটরদের উপস্থিতি। শিশুদের ছবি বা ভিডিও অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অপব্যবহার করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে জনপ্রিয় শিশু ইনফ্লুয়েন্সারদের বাস্তব জীবনেও অনুসরণ করার ঘটনা ঘটেছে।

সব দিক বিবেচনায় বলা যায়, সামাজিক মাধ্যমে শিশুকে নিয়ে পোস্ট করা একেবারে নিষিদ্ধ নয়। তবে এর আগে অভিভাবকদের ভেবে দেখা প্রয়োজন এই পোস্ট কি শিশুর ভবিষ্যৎ, গোপনীয়তা বা নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে কি না।

একটি নিরীহ বা ‘কিউট’ ছবি হয়তো মুহূর্তে অনেক লাইক পেতে পারে কিন্তু সেই ছবি ইন্টারনেটে স্থায়ীভাবে থেকে যেতে পারে। তাই সন্তানের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বাগ্রে রেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে দায়িত্বশীল আচরণ।
* দ্য ইকোনমিস্ট অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *