শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ঈদের সময় শিশুদের নিয়ে সতর্ক থাকার আহ্বান: হাম সংক্রমণ রোধে ভিড় এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে হাম (Measles) সংক্রমণ এড়াতে শিশুদের নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদের সময় বাস, ট্রেনসহ বিভিন্ন জনবহুল পরিবহন ও ভিড়পূর্ণ স্থানে শিশুদের নিয়ে যাতায়াতে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যেসব শিশুর সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাদের বড় সমাবেশ বা আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া এড়িয়ে চলাই ভালো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। তাই আক্রান্ত শিশুদের সুস্থ শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

তিনি জানান, রোগটি শ্বাস-প্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, তাই সতর্কতা জরুরি।

বিশেষজ্ঞদের বরাতে মন্ত্রী বলেন, ঈদের সময় যাত্রা ও ভ্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। তাই পরিবারগুলোকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

হাম প্রতিরোধে জনসচেতনতা ও সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদের সময় অতিরিক্ত ভিড় এড়িয়ে শিশুদের সুরক্ষিত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *