শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

কুষ্টিয়ায় টাকা নিয়ে উধাও ডেলিভারি কর্মী, পাল্টাপাল্টি অভিযোগে বিভ্রান্তি

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান সজল শেখ (২০) নিখোঁজ হয়ে ৫ দিন পার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সজলের বাবা ও প্রতিষ্ঠানের মালিক থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

সজল উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শফিক শেখের ছেলে। তিনি কুমারখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, ২৯ এপ্রিল সকালে সজল ডিলার পয়েন্ট থেকে ভ্যানে মাল নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারি করে নগদ টাকা কালেকশন করেছিলেন। সেই রাতেই তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং এরপর তিনি নিখোঁজ হন। সজলের ভ্যান পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ।

মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চু জানান, সজল পূর্বেও ৭ এপ্রিল রাতে কুষ্টিয়া-রাজাবাড়ী সড়কের জিলাপীতলা থেকে ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিল। তার দাবি ছিল, ছিনতাইকারীরা তাকে মারধর করে ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তবে পুলিশ তদন্তে দেখা গেছে, ওই ছিনতাইয়ের ঘটনা সজলের সাজানো নাটক।

অপরদিকে সজলের বাবা শফিক শেখ বলছেন, ছেলেকে ক্ষতির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ৭ এপ্রিল রাতে ছেলেকে মারধরের পর তার কাছে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল।

মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চু আরও অভিযোগ করেছেন, সজল বাজার থেকে কালেকশন করা প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। এর আগে ৭ এপ্রিলের নাটক সাজিয়ে তিনি ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজল স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তাকে উদ্ধারের জন্য অভিযান চলছে। উদ্ধারের পরই সব কিছুর সত্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকে সজলের নিখোঁজ হওয়া ও পাল্টাপাল্টি অভিযোগকে সাধারণ চুরি বা আত্মগোপনের ঘটনা হিসেবে দেখছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *