শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

গণতন্ত্রই উন্নয়নের মূল ভিত্তি : স্পিকার

কথাভিশন রিপোর্ট

ভোলায় তিন দিনের সফরের শেষ দিনে প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্পিকার বলেন, ভোলায় সফরকালে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে তিনি আশাবাদী হয়েছেন।

তার মতে, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে তারা তা ধরে রেখেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাই উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ। জনগণ কোনো ধরনের দমন-পীড়ন বা স্বৈরশাসন মেনে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে গণআন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

মানবাধিকার প্রসঙ্গে স্পিকার বলেন, বিশ্বজুড়ে নানা জায়গায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও বাংলাদেশে এই বিষয়ে সচেতনতা ও অগ্রগতি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে এবং জনগণও এখন কিছুটা স্বস্তি অনুভব করছে। সরকার ও বিরোধী পক্ষ উভয়ের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ তার বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে যা ইতিবাচক হিসেবে দেখা উচিত।

সভা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *