শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

গণতন্ত্র, উন্নয়ন ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি : ফখরুল

কথাভিশন রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে নিয়মিত বিমান চলাচল শুরু হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং বিমানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় জেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দর প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের ‘গ্রিন পেইজে’ অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই উন্নয়নকাজ শুরু হবে। তিনি আরও বলেন, জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবর্ধনা অনুষ্ঠানেএসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, একই মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী বাংলাদেশের ধারণা তুলে ধরেন, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করবে। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে তথ্য দিয়েছেন।

তিনি জামায়াতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে বলেন, জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না। তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল এবং জনগণ তাদের কখনো ক্ষমতায় আনবে না।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একই সঙ্গে সদর উপজেলাকে ভেঙে দুটি নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *