বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ডাসারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 
ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন,জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায়  তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।এসময় তিনি ডাসার উপজেলার  সীমানা নির্ধারণ, সদরদপ্তর,স্বাস্থ্য কমপ্লেক্সেসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে রাস্তাঘাট উন্নয়ন, কৃষিতে জলাবদ্ধতা নিরসন, চায়না দুয়ারী জাল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে আলোচনা করা হয়।

নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষক প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার । এছাড়া তিনি ডাসার উপজেলার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা সালাম তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *