শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

‘তেল আছে শুধু সংসদে’ জ্বালানি সংকট নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

কথাভিশন রিপোর্ট
ছবি:সংগৃহীত

জ্বালানি ও কৃষি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারকে ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছ হতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের বাফার স্টক (মজুত) গড়ে তুলতে হবে। এছাড়া সিন্ডিকেট ভেঙে দিয়ে সোলার এনার্জি বা অল্টারনেট জেনারেশনের দিকে নজর দিতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।

তিনি এ সময় বলেন, তেল আছে শুধু সংসদে। সংসদে মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে অথচ সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না।

সংসদে আলোচনা ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। জনগণের করের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখনো সংসদ থেকে জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা বা ফলাফল পাওয়া যাচ্ছে না।

দেশের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অর্থনীতি ও প্রশাসন অনেক ক্ষেত্রে ‘গোঁজামিল’ ও ‘টপ-ড্রেসিং’-এর মাধ্যমে চলছে। ব্যাংকিং খাতসহ বিভিন্ন জায়গায় বাস্তবতা আড়াল করে কাগজে লাভ দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মেধাভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, দলীয় বা অন্যান্য পরিচয়ের বদলে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করা উচিত।

জ্বালানি সংকটকে কৃষির জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, সেচ ব্যবস্থায় জ্বালানির ঘাটতির কারণে বোরো ধানসহ কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে এ কথা মনে করিয়ে দিয়ে তিনি খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম বা সিন্ডিকেটের মাধ্যমে চলতে থাকলে তারা জনগণের শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সে পথে বাধা হয়ে দাঁড়াব ইনশাআল্লাহ।

এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি প্রফেসর এটিএম মাহবুব ই ইলাহীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধে জানানো হয়, দেশের মোট জ্বালানির ১৮ শতাংশ কৃষি খাতে ব্যবহৃত হয় এবং বর্তমান সংকটে বোরো চাষে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *