বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ধামরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: পরিবেশ বিধ্বংসী অবৈধ ব্যাটারী কারখানায় জরিমানা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বরে জিয়াংহু নামের একটি পরিবেশ বিধংসী অবৈধ ব্যাটারীর কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৬জুন) বিকালে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। এই সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একমাস সময় দেওয়া হয়েছে। অন্যথায় কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান।
এই সময় স্থানীয়রা বলেন, জিয়াংহু ব্যাটারী কারখানার কারণে আমাদের গাছের কোন ফল হয় না। ব্যাটারীর সীসার কারণে পুকুরের মাছ মরে যায়। আমাদের পুকুরের কোন মাছ হয় না। পুকুরের চার পাশে শত শত নারিকেল ও সুপারী গাছ রয়েছে। আপনারা দেখেন একটি গাছেও কোন ফল নেই। কারণ শুধু এই ব্যাটারী কারখানা।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত জিয়াংহু ব্যাটারি কারখানাটি প্রয়োজনীয় কাগজ পত্র (পরিবেশের ছাড়পত্র) না থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক মাসের মধ্যে পরিবেশের ছাড়পত্র না নিতে পারলে পরর্বতীতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *