শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

সোমবার রাজধানীর রমনা বটমূলে নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, উৎসবকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

র‌্যাব ডিজি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা বা হামলা মোকাবিলায় বিশেষায়িত কমান্ডো ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গুজব, মিথ্যা তথ্য বা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

র‌্যাব ডিজি আরও জানান, নববর্ষের অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহজনক বিষয় বা নিরাপত্তা ঝুঁকি দেখা গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো ধরনের বড় নিরাপত্তা হুমকি অনুভূত হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও বাংলা নববর্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *