শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নবম পে-স্কেল নিয়ে সরকারি মহলে নতুন আলোচনা: সাম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

কথাভিশন রিপোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘদিন ধরে নতুন বেতন স্কেল ঘোষণার অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে এ বিষয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন কাঠামো চালু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট আটবার নতুন পে-স্কেল কার্যকর করেছে সরকার। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, যা এখনো কার্যকর রয়েছে।

সাধারণত পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের একটি প্রচলিত ধারা থাকলেও করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং রাজস্ব চাপে সেই উদ্যোগ দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময় পার হলেও নবম পে-স্কেল নিয়ে আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যায়নি।

তবে ২০২৬ সালে এসে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক মহলে নবম বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বেতন কাঠামোর সঙ্গে বাস্তবতার ব্যবধান বাড়ায় নতুন পে-স্কেলের দাবি আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার অর্থনৈতিক সক্ষমতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় বিষয়টি পর্যবেক্ষণ করছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা (গ্রেড অনুযায়ী) দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহলী করে তুলেছে:

গ্রেড    বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

বি:দ্র: এই তালিকা একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলেই কেবল তা চূড়ান্ত বলে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *