শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এসবিএসি ব্যাংক

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এসবিএসি (SBAC) ব্যাংক পিএলসি’র আয়োজনে সিএমএসএমই (CMSME) খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একদিন ব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল রবিবার বেলা ১০ টায় বাগেরহাটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় এসবিএসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের পরিচালক (পরিদর্শন) এস.এম. কামালুজ্জামান কামাল।স্বাগত বক্তব্য করেন খুলনা জোনের জোনাল প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউল লতিফ।

বাগেরহাটের বিভিন্ন এলাকার নতুন নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এ কর্মশালায় লিড স্পিকার হিসেবে নারী উদ্যোক্তার ঋণ প্রাপ্তির প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং জেন্ডার সংবেদনশীল ব্যাংকিং চর্চা ও সেবা প্রদান পদ্ধতি বিষয় আলোচনা করেন,বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক,এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট মোঃ রিয়াজুল হক। এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও অগ্রাধিকার ভিত্তিক সুযোগ-সুবিধা বিষয়ক আলোচনা করেন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান।

পরবর্তীতে বাগেরহাট জেলার এসবিএসি ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও নারী উদ্যোক্তা ডেক্সের কর্মকর্তাগন ব্যবস্থাপনা পরিচালক এর সাথে আলোচনা ও মতবিনিময় করেন।
এছাড়াও দিনব্যাপী এই কর্মশালায় এসবিএসি ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আকতারসহ খুলনা অঞ্চলের এসবিএসি ব্যাংকের
ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্রেডিট ইনচার্জ এবং বিপুল সংখ্যক নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

পরিশেষে খুলনা জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান জিয়াউল লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।
অনুষ্ঠিত কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন এসভিপি ও বিভাগীয় প্রধান,ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন
মোহাম্মদ শফিউল আজম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *