শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

প্রতিবন্ধী উদ্ভাবকের স্বপ্নের গাড়ি : প্রধানমন্ত্রীও চড়ে দেখলেন

কথাভিশন ডেস্ক
ছবি: সংযুক্ত

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তৈরি করা এক বিশেষ স্মার্ট কার নিয়ে আলোচনায় এসেছেন কলেজশিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম। তার উদ্ভাবিত এই প্রযুক্তিনির্ভর গাড়ি পরিদর্শন করে প্রশংসা ও উৎসাহ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা স্মার্ট কারটি প্রদর্শন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী গাড়িটিতে চড়েও দেখেন এবং তরুণ উদ্ভাবকের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

জানা গেছে, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই ওয়াকিমুল ইসলাম নিজ উদ্যোগে এই বিশেষ গাড়িটি তৈরি করেন। স্মার্ট প্রযুক্তিনির্ভর গাড়িটি চলাচল ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক কিছু সুবিধা সংযোজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্ভাবনার নতুন বার্তা

তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলামের এই উদ্যোগকে দেশের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিবন্ধকতাকে বাধা না মেনে প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার এই গল্প নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *