শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

বিজু-সাংগ্রাই উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

কথাভিশন ডেস্ক
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবগুলো বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন সকল নাগরিককে।

শনিবার (১১ এপ্রিল) এক বাণীতে তিনি বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন সম্প্রদায় এসব ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করে থাকে, যা তাদের সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসব উৎসব শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়; বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের আনন্দ-উৎসবেরই অংশ। পাহাড়ি জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস বাংলাদেশের সামগ্রিক জাতীয় সংস্কৃতিকে করেছে আরও বৈচিত্র্যময় ও গৌরবময়।

তিনি আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা এবং মিলনের বার্তা বহন করে আমাদের লোকজ ঐতিহ্য। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে একটি উজ্জ্বল উদাহরণ বলেও তিনি মন্তব্য করেন।

বাণীতে প্রধানমন্ত্রী সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, পাহাড় কিংবা সমতল—দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, বিজু-সাংগ্রাইসহ এসব উৎসব এবং বাংলা নববর্ষ দেশের মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *