শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে আন্তর্জাতিক মানের বিমান আনার ঘোষণা

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

দেশের উড়োজাহাজের বহরে ‘আন্তর্জাতিক মানের’ উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ডিসিদের বিমান ও পর্যটন নিয়ে যেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে যেসবের তথ্য তুলে ধরতে গিয়ে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ১৪টি বোয়িংয়ের জন্য সাইন করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও, আন্তর্জাতিক বিমান আছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যেই ১৪টি বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, আর অব্যবহৃত বিমানবন্দরগুলো আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব অভ্যন্তরীণ রুট হিসেবে।

সোমবারের ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবেন সে সম্পর্কে তাদের বলা হয়েছে এবং সেগুলো উন্নত করার জন্য তাদেরও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কী কী কাজ করছি সেগুলো তাদের অবহিত করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলো নিয়ে আমরা সম্মিলিত হয়ে কীভাবে কাজ করতে পারি।

চলতি বছরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে বলে তিনি আশা ব্যক্ত করে বলেন, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল শুরু করব আমরা আশা করছি।

প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলো হলো আমার মনে হয় জেলা প্রশাসকদের সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *