শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ভবদহের সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে চায় সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

যশোরে অনুষ্ঠিত এক কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ অঞ্চলের সমস্যা টিআরএম কার্যক্রমের মধ্যে লুকিয়ে আছে। তবে বাস্তবায়নে আস্থার ঘাটতি থাকায় দীর্ঘস্থায়ী সমাধান কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং আস্থা ফিরিয়ে আনা হলে দ্রুত সমাধান সম্ভব হবে। তিনি নিশ্চিত করেছেন, এই সমস্যার সমাধান সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

কর্মশালায় জানানো হয়, ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকায় নদী ও খালগুলোর অতিরিক্ত পলি জমা হওয়া এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কয়েক দশক ধরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। ২০২১ সালে রেগুলেটরের ওপর ২০টি নিষ্কাশন পাম্প স্থাপন করা হলেও ২০২৪ সালের অতিবর্ষণজনিত বন্যা প্রমাণ করেছে যে এটি স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট নয়।

২০২৫ সালের এপ্রিল থেকে আইডব্লিউএমকে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার আওতায় যশোর ও খুলনার বিভিন্ন উপজেলার নদী, খাল ও বিলের জরিপ, গাণিতিক মডেলিং, কৃষি, সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে।

সম্ভাব্য সমাধানগুলোর মধ্যে রয়েছে নদী ও সংযোগ খাল খনন, অতিরিক্ত পানি নিষ্কাশন পাম্প স্থাপন, পাইলট চ্যানেল খনন, নদীর প্লাবনভূমি দখলমুক্তকরণ এবং ভবদহ রেগুলেটরকে সেতু দ্বারা প্রতিস্থাপন করে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। এছাড়া বিল ডাকাতিয়া এলাকার রেগুলেটরের মেরামত ও স্থাপনও প্রস্তাবের মধ্যে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *