শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমিতে জোরপূর্বক রাতের আধারে আদালতের নির্দেশনা অমান্য করে পাকা ইমারাত নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনার প্রতিবাদ জানালে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সামাজিক মাধ্যম ফেজবুকে কৃষক দলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে মহলটি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার প্রতিবাদ করেছেন স্থানীয়রা ও দলীয় নেতাকর্মীরা।

ভুক্তভোগী জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে তার পিতা ফকরুল ইসলামের ক্রয়কৃত ১৭ শতক জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন। বিগত আওয়ামী লীগের আমলে স্থানীয় একই গ্রামের প্রতিবেশী আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন দলীয় প্রভাবখাটিয়ে জমিটি দখলে নেওয়ায়র পায়তারা করে। পরবর্তীতে সে নিরুপয় হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের। বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতিশীল বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। আদালতের এ নির্দেশনা অমান্য করে প্রভাবশালী খালেক হাওলাদার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে গত শুক্রবার রাতে ৫টি পাকা পিলার নির্মাণ করে। বাঁধা দিয়ে পুলিশকে অবহিত করা হলে নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেয়। তার পরেও প্রতি রাতে সে পাকা ইমারতের কাজ করে যাচ্ছেন। উল্টো সামাজিক মাধ্যম ফেজবুকে কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভাংচুর, মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ চক্রটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসি সহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার, কৃষক দল নেতা রুবেল হাওলাদার, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

উক্ত জমি বৃহস্পতিবার ভোররাতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

আব্দুল খালেক হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, অন্যের জমিতে নয় তিনি তার জমিতেই পাকা পিলার করেছেন। আদালত আমাকেই রায় দিয়েছেন।

নিকটস্ত সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *