শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

যুবদল নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

নগরীর শিরোইল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা নিজাম আলীর গ্রেপ্তারের প্রতিবাদ এবং বোয়ালিয়া মডেল থানার ওসির প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (নির্ধারিত দিনে) দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ১৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল শিরোইল বাস টার্মিনালে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নিজাম আলীর নাম না থাকা এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, গত ২৫ এপ্রিল রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে বিস্ফোরক মামলায় আটক করে। মানববন্ধনে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, একটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে এবং প্রকৃত আসামি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলামের প্রত্যাহার দাবি করে বলেন, তার বিরুদ্ধে অনিয়ম ও প্রভাব খাটিয়ে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। তারা এ ঘটনায় তদন্ত দাবি করেন এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে আরও দাবি করা হয়, মামলার প্রকৃত আসামিকে বাদ দিয়ে অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি পেশায় টিকিট মাস্টার। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওসির প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতের মুক্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুবদল নেতা মো. মানিক হোসেন, মো. শুভ, মো. মিলন আলী, মো. শিমুল হোসেন, মো. হাফিজসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এছাড়া গ্রেপ্তারকৃত নিজাম আলীর স্ত্রী সুমি খাতুনও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *