বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম: কার্যালয়ে তালা

বিশেষ প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। একইসঙ্গে ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। পরে তারা ভিসি কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কক্ষ ত্যাগ করতে বলেন এবং তাদের বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়ে ‘জামাতীকরণ’ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগ ও প্রশাসনে অনিয়ম করছেন। তাদের দাবি, শিক্ষক নিয়োগ, পদায়ন এবং প্রকল্প পরিচালক নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। এছাড়া আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়।

লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্ণব বলেন, ভিসির দায়িত্বগ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি, নিয়োগ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার বেড়েছে। তিনি অভিযোগ করেন, মেধা উপেক্ষা করে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভিসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ অথবা পদত্যাগ করতে হবে। এ সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ বলেন, ভিসিকে দ্রুত অপসারণ না করা হলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান। তিনি বলেন, আমি বর্তমানে ঢাকায় একটি অনুষ্ঠানে রয়েছি। আমার উপস্থিতিতে কেউ এ ধরনের অভিযোগ তোলেনি। ভিসির একার পক্ষে কোনো অনিয়ম করা সম্ভব নয়, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

ঘটনার সময় ভিসি কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। এছাড়া কয়েকজন শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা গ্রহণ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *