রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

শেরপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া নেতাদের বহিষ্কার করার দাবি

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন ও ষড়যন্ত্র কারীদের দল থেকে বহিষ্কার ও ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
২২ মার্চ রাতে শেরপুর শহরের শিংপাড়াস্থ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর বাসভবনের মিলনায়তনে শেরপুর সদর উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ জাফর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএসএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন প্রমুখ।
সভায় তৃণমূলের নেতাকর্মীরা বিগত নির্বাচনে যেসব নেতারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন ও ষড়যন্ত্র করেছে ওইসব নেতাদেরকে বিরুদ্ধে দল থেকে বহিষ্কার করা হউক এবং ব্যবস্থা নেয়া হউক।
এসময় বিএনপি নেতারা বিগত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয়ের কারণ বর্ণনা করেন। এসময় নেতাকর্মীরা দলকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। একইসাথে পূর্বের সকল ভুলক্রটি চিহ্নিত করে তা সংশোধন করাসহ যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ক্ষতি করে আসছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান বক্তা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আমি হারিনি, আমাকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করানো হয়েছে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো, আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে আপনাদের থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাবোনা। আমার কথা একটাই আমি শেরপুর বাসীর সাথেই থাকবো। তবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের আমরা আর প্রশ্রয় দিবোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *