শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন

বিশেষ প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ (প্রসীত) ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সংগঠনটির এক সদস্যকে হত্যার প্রতিবাদে সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়েছে।

সকালে সাজেক ইউনিয়নের উজোবাজার, মাচালং ও গঙ্গারাম ব্রিজ এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ করা হয়। কিছু স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিংও করা হয়। ফলে সাজেক-দীঘিনালা ও দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

ইউপিডিএফ (প্রসীত) দাবি করেছে, গত শনিবার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনাছড়া এলাকায় তাদের সদস্য হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করছে।

উল্লেখ্য, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, হত্যাকাণ্ডের এলাকায় তাদের কোনো কার্যক্রম নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুপুরের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *