বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সাভার ও ধামরাইয়ে পেশাদার ৭মাদক কারবারি গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ও সাভার অভিযান চালিয়ে ৭জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ও ৬০০পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬মে) দিনগত রাতে সাভার ও ধামরাইয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই পথহারা এলাকার মোঃ জয়নালের ছেলে ইমরান, শরীফবাগ এলাকা থেকে মোঃ আলমগীর হোসেনের ছেলে রমজান আলী, সাভার থেকে ইমান বেপারীর ছেলে মোঃ আবুল বাশার, সাভার থেকে বন মিস্ত্রি ছেলে মোঃ লিটন, সাভার বাটপাড়া থেকে মোস্তাক আহম্মেদের স্ত্রী মৌসুমী আক্তার ও তার স্বামী মোস্তাক আহম্মেদ, সাভার বক্তারপুর এলাকা থেকে মোঃ সাব্বির হোসেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ ধামরাই পথহারা ও শরীফবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেপ্তার করেন। এরপর সাভার থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৫০পিচ ইয়াবা ৬০০পুড়িয়া হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।

ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *