শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

হরমুজ সংকটের প্রভাবে তেলের বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব দ্রুতই এশিয়ার বাজারে পড়ে যেখানে সোমবার সকালে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এর আগে শনিবার ইরান ঘোষণা দেয় যে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেবে। শুধু তাই নয় কোনো জাহাজ ওই এলাকায় প্রবেশ করলে সেটিকে লক্ষ্যবস্তু করার হুমকিও দেওয়া হয়। এই ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছেছে। একইভাবে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫.৬ শতাংশ বেড়ে ৮৮.৫৫ ডলারে উঠেছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা চলছে।

আর্থিক সেবা প্রতিষ্ঠান এমএসটি মারকির বিশ্লেষক সাউল কাভোনিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই তেলের বাজারে এমন ওঠানামা হচ্ছে, বাস্তব পরিস্থিতি এখনো জটিল এবং দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

রোববারও হরমুজ প্রণালি বন্ধ ছিল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধই থাকবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৭ এপ্রিল) বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) জানিয়েছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন।

হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আপাতত আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *