শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কপোতাক্ষ বাঁধে বোরিং

নিজস্ব প্রতিনিধি
ছবি; সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার চর এলাকায় হাইকোর্টের রিট উপেক্ষা করে কপোতাক্ষ নদে বাঁধ বোরিং করে নোনা পানি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধান, মাছ ও সবজি নষ্ট হওয়ার পাশাপাশি আম, জাম, কাঁঠাল, কলা, নারিকেলসহ বিভিন্ন গাছপালা ও গবাদিপশু ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কিছু রাজনৈতিক ও যুবলীগ ও জামায়াতের নেতারা রাতের আঁধারে নদীর বাঁধে কয়েকটি স্থানে বোরিং করে নোনা পানি তুলছেন। এতে ধানক্ষেত পানিবিহীন হয়ে পড়ে, মিঠাপানির মাছ মারা যাচ্ছে। বেগুন, করলা, ঢেড়স, তরমুজ, রসুন ও পেঁয়াজসহ সবজি ক্ষতির মুখে। এছাড়া বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসার পলেসটার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরাও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রাড়ুলী ইউনিয়নের বাঁকার চর এলাকায় প্রায় ৮৫০ বিঘা জমি রয়েছে এবং লবণ পানি বিরোধী হাইকোর্টের রিটের কপিও সংযুক্ত করা হয়েছে।

পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা জানান, নোনা পানি উত্তোলন হলে শিশু, ধানক্ষেত, মাছ, ফসল, গবাদিপশু ও গাছপালাসহ পুরো এলাকার জীববৈচিত্র্য বিপন্ন হবে।

অভিযুক্ত আনিছুর রহমান অভিযোগপ্রাপ্ত বিষয়ে বলেন, ৫ আগস্টের পর আমি পাইকগাছায় যেতে পারিনি। গেলে আমি দেখতাম। কারা আমাদের নামে অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *