সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
Notice :

হামের আতঙ্কের মধ্যেই বড় সাফল্য : কোটি ছুঁই ছুঁই টিকাদান অগ্রগতি

কথাভিশন রিপোর্ট

হামের সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সারা দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে এখন পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশু হামের টিকা পেয়েছে। প্রতিরোধযোগ্য এই রোগে আর একটি মৃত্যুও যাতে না হয় সরকার সেই চেষ্টা করছে।

জাহেদ উর রহমান বলেন, চলতি সপ্তাহে হামে আরও কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি। আগেও বলেছি এই সংকটটা আমাদের দায় না। তবে মৃত্যুগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য একটি মৃত্যুও যেন না হয় সেই চেষ্টা আমরা সর্বত্র করব। টিকার মাধ্যমে যে রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি সেগুলোর মধ্যে একটি শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না এটা খুবই মর্মান্তিক।

স্বাস্থ্য অধিদফতর তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু।

অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৩ হাজার ৩৮৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *