শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শরণখোলায় তরমুজে বাম্পার ফলন, খাল পুনঃখননের দাবিতে কৃষকরা গাইবান্ধায় জ্বালানি সংকটে থমকে সেচ, শুকিয়ে যাচ্ছে মাঠ তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’ চীন থেকে এসে তরুণীকে বিয়ে কুষ্টিয়া প্রতিনিধি ‘টাকা ছাপানো বন্ধ না হলে সংকট বাড়বে’ বিশেষজ্ঞদের কঠোর বার্তা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী পার্বত্য মন্ত্রীর আশ্বাসের ভিড়েও অন্ধকারে ‘অনাথ’ জনপদ ১২ দিন অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে পাহাড় পাড়ি দুর্গম সীমান্তে বাস্তবতার চিত্র বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার
Notice :

হামের প্রাদুর্ভাব রোধে সমন্বিত পদক্ষেপের আহ্বান রিজভীর

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের স্বাস্থ্যখাতে হামের সম্ভাব্য প্রাদুর্ভাব রোধে সরকারের, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রিজভী বলেন, টিকাবিরোধী প্রচারণা, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অবহেলা হামের ঝুঁকি বাড়িয়েছে। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অনুষ্ঠিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন।

তিনি আরও বলেন, এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’। এর মূল বক্তব্য হলো, সবার উচিত বিজ্ঞানের সঙ্গে থাকা। বিজ্ঞানের প্রতি অবহেলা করলে সঠিক রোগ নির্ণয়, সুস্বাস্থ্য এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় না।

রিজভী উল্লেখ করেন, বর্তমান হামের প্রাদুর্ভাবের পেছনে টিকাবিরোধী প্রচার এবং কুসংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত দেশগুলোতেও ‘অ্যান্টি-ভ্যাকসিন’ গোষ্ঠীর কার্যক্রম দেখা যায় যা সমাজে ভুল ধারণা ও কুসংস্কারের বিস্তার ঘটায়।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের ওপর নির্ভরশীল। মানুষ প্রত্যাশা করে, যেকোনো মহামারি বা রোগ প্রাদুর্ভাবের সময় সরকার দ্রুত পদক্ষেপ ও উপকরণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে।

তিনি আরও অভিযোগ করেন, করোনার সময় বরাদ্দকৃত চাল ও গম তৎকালীন ক্ষমতাসীন কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে, ফলে বহু মানুষের জীবন গেছে। বর্তমান সরকার উদ্দীপ্ত ও সক্রিয় হলেও স্বাস্থ্যখাতে আরও মনোযোগ দেওয়া জরুরি কারণ গত ১৫ বছরে এই খাতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।

রিজভী জানান, গত ১২ থেকে ১৩ মার্চ পর্যন্ত এপ্রিলের মধ্যে ৩৮ জন মারা গেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ বর্তমানে হামের হটস্পট। এই পরিস্থিতিতে স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া অপরিহার্য। শিশুদের মৃত্যু হৃদয়বিদারক। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, দেশে একটি মেডিকেল রিসার্চ কাউন্সিল থাকলেও বরাদ্দ খুবই কম। ২–৫ লাখ টাকায় গবেষণার গুরুত্বপূর্ণ কাজ চালানো সম্ভব নয়। জার্নাল রিভিউতে ২৩% ভ্যাট যুক্ত হলে ব্যয় আরও বেড়ে যায়। বিজ্ঞানের জন্য বরাদ্দ বৃদ্ধি করা উচিত।

রিজভী চিকিৎসক, নার্স ও টেকনিক্যাল কর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেমিক ও মানবকল্যাণমুখী চিকিৎসক সমাজ হামের মতো মহামারিপ্রবণ রোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বল, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও চিকিৎসক সাগর খানসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *