বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের ভাতা উদ্বোধন

Reporter Name

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সারা দেশে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নেতাদের জন্য সরকার ঘোষিত মাসিক সম্মানি ভাতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ে রবিবার (৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, এটি দেশের প্রথম প্রাথমিক পর্যায়ের পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত সরকারি কল্যাণ কর্মসূচি।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ধর্মীয় নেতাদের জন্য সম্মানি প্রদানের উদ্যোগ বিএনপির নির্বাচনি ইশতেহার থেকে এসেছে। ধর্ম ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানি এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের পর ধাপে ধাপে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, ঈদুল ফিতরের আগে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্প চালু করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচন করা হয়েছে মোট ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি গির্জা। দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বৈষম্য কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি উপাসনালয়ের জন্য মাসিক সম্মানীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

মসজিদ: ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। প্রতিটি মসজিদের জন্য মোট ১০,০০০ টাকা বরাদ্দ থাকবে।

মন্দির: পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবায়েত ৩,০০০ টাকা।

বৌদ্ধ বিহার: অধ্যক্ষ পাবেন ৫,০০০ টাকা, উপাধ্যক্ষ ৩,০০০ টাকা।

গির্জা: যাজক পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী যাজক ৩,০০০ টাকা। প্রতিটি মন্দির, বিহার ও গির্জার জন্য মাসিক বরাদ্দ থাকবে ৮,০০০ টাকা।

ধর্মীয় উৎসবেও এই ভাতা কার্যক্রম চালু থাকবে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ইমাম ও মুয়াজ্জিনদের ১,০০০ টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদের ২,০০০ টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে।

সরকারি হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে এই কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। নির্বাচিত সুবিধাভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সরাসরি অর্থ পাঠানো হবে।

উপদেষ্টা জানান, অনিয়ম এড়াতে কোনো ধরনের নগদ বিতরণ করা হবে না। ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ পৌঁছানো হবে যাতে সুবিধাভোগী নিরাপদে ভাতা গ্রহণ করতে পারেন।

এই পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ধর্মীয় উপাসনালয়ের নেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সরকারি কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে পরিচিত করানো হবে।

সরকারি কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে দেশের সমস্ত উপাসনালয়ে এই ভাতা কার্যক্রম সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *