শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর শরণখোলায় তরমুজে বাম্পার ফলন, খাল পুনঃখননের দাবিতে কৃষকরা গাইবান্ধায় জ্বালানি সংকটে থমকে সেচ, শুকিয়ে যাচ্ছে মাঠ তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’ চীন থেকে এসে তরুণীকে বিয়ে কুষ্টিয়া প্রতিনিধি ‘টাকা ছাপানো বন্ধ না হলে সংকট বাড়বে’ বিশেষজ্ঞদের কঠোর বার্তা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী পার্বত্য মন্ত্রীর আশ্বাসের ভিড়েও অন্ধকারে ‘অনাথ’ জনপদ ১২ দিন অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে পাহাড় পাড়ি দুর্গম সীমান্তে বাস্তবতার চিত্র বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা
Notice :

অশুভকে দূর করে সুন্দর সংস্কৃতির চর্চা জরুরি: সংস্কৃতিমন্ত্রী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

তৃতীয় মাত্রার পহেলা বৈশাখ বিশেষ পর্বে সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মার প্রতিফলন যা মানুষের মনন থেকে অমঙ্গল ও অশুভকে দূর করে সুন্দরের পথে এগিয়ে নিতে সহায়তা করে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করছে সরকার। সুস্থ ও স্বচ্ছ সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতিকে জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের মধ্যে সুন্দর, মানবিক ও ইতিবাচক সংস্কৃতির চর্চা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারে সরকারের উদ্যোগকে তিনি প্রশংসা করেন।

আলোচনায় অংশ নিয়ে অতিথিরা একমত পোষণ করেন যে, বিশ্বজুড়ে বিরাজমান অস্থিরতা ও অশান্তি দূর করতে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই জাতি থেকে জাতির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও উপস্থাপক ফরিদুর রেজা সাগর। পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পর্বটি চ্যানেল আইয়ে ১৪ এপ্রিল রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *