শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

পহেলা বৈশাখ অনুষ্ঠানে ইউএনওর বক্তব্য ঘিরে উত্তেজনা ঈশ্বরগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের অনুষ্ঠান বর্জন

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রবীণ শিল্পীদের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মন্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠান বর্জন করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত প্রবীণ কণ্ঠশিল্পী হিমাংশু দেবনাথ মিন্টু ও পুতুল কৈরী দ্বৈত সংগীত পরিবেশনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান মাইক্রোফোনে মন্তব্য করেন অনুষ্ঠানটি মূলত উপজেলা প্রশাসনের আয়োজন এবং এখানে শিশু-কিশোরদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার এ বক্তব্যে প্রবীণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অপমানিত বোধ করেন এবং তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এতে পুরো সাংস্কৃতিক পর্ব কার্যত স্থবির হয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানান। পাঞ্জেরি সাংস্কৃতিক সংসদের সভাপতি আজিজুল হাই সোহাগ বলেন, প্রবীণ শিল্পীদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

অন্যদিকে ইউএনও সানজিদা রহমান বলেন, অনুষ্ঠানটি মূলত শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল এবং সময়সীমার কারণে বাইরের শিল্পীদের জন্য দীর্ঘ সময় বরাদ্দ করা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে এবং সাংস্কৃতিক কর্মীরা জানিয়েছেন, বিষয়টির সুরাহা না হলে পরবর্তী সময়ে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *