শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজার কন্ঠে বর্ষবরণ

কথাভিশন রিপোর্ট

পুরনো দিনের আবর্জনা মুছে ফেলে শুরু হলো আরেকটি নতুন বছর। ১৪৩৩ কে স্বাগত জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবারও আয়োজিত হলো হাজার কন্ঠে বর্ষবরণ।

চ্যানেল আই এবং সুরের ধারার এই আয়োজনে এবার নেতৃত্ব দিলেন খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

ধানমন্ডির লেকের পানিতে তখনো সূর্য উঁকি দেয়নি। তার আগেই কানায় কানায় ভরে গেছে পুরো সরোবর। ভোরের আলো ফুটতেই মানুষের উপস্থিতিই জানিয়ে দেয় বাঙালি কতটা সঙ্গীতপ্রেমী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের সাথে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার সংগঠন সুরের ধারার এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।

এরপর ভোরের আলো ফোটার সাথে সাথে রবীন্দ্র সরোবর সুরের দোলায় দুলতে থাকে। ওঠো ওঠো ওঠোরে… গানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন হাজারও শিল্পীর সাথে রেজওয়ানা চৌধুরী বন্যা। রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, স্বাতী সরকার। শিল্পী কোনাল পরিবেশন করেন বাউল শাহ আবদুল করিমের গান।

চমৎকার আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় এসো হে বৈশাখ গানের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *