শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল এসেছে। শনিবার সন্ধ্যায় এই চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এর ফলে চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট আমদানিকৃত ডিজেলের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার মেট্রিক টনে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় চালানের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছিল ১৬ এপ্রিল সন্ধ্যায়, যা সফলভাবে বাংলাদেশে পৌঁছেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। চার ধাপে এই তেল দেশে আসার কথা রয়েছে। এর আগে ১১ এপ্রিল প্রথম চালানে ৮ হাজার টন ডিজেল পৌঁছায়। এখনো বাকি রয়েছে ১২ হাজার টন যা শিগগিরই আরও দুই ধাপে দেশে আসবে। এর মধ্যে ৭ হাজার টনের একটি চালানের পাম্পিং দ্রুত শুরু হওয়ার কথা রয়েছে।

দেশের জ্বালানি চাহিদা পূরণে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভারত থেকেও নিয়মিত ডিজেল আমদানি করছে সরকার। ২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ কার্যক্রম শুরু হয় যা দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে।

এছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তাদের প্রতি লিটারে যথাক্রমে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *