রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

রাসিকে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কথাভিশন রিপোর্ট

শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৪৩৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ থেকে সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

নির্ধারিত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র, কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুইজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, সন্তানদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করুন। একটি টিকা শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। কোনো শিশুর মধ্যে হাম বা রুবেলার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও অনুরোধ জানান তিনি।

এদিকে হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রায় ৭০ হাজার লিফলেট তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে বলে জানান প্রশাসক।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন এবং রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *